1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের পরিবারে আর্থিক সহায়তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ৯:৫৫ pm

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টের আর্থিক সহায়তায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অর্থ প্রদান করা হয়েছে।

জানা যায়, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টের পক্ষে প্রতিনিধিত্ব করেন বরগুনা নৌ বন্দর কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

লঞ্চে থাকা নারী যাত্রী সাহারা বেগম আর্তনাদ করে বলেন, আমি ওই লঞ্চে ছিলাম। আমি দেখেছি আগুন কতটা ভয়াবহ, মৃত্যু কতটা নির্মম। শেষমেশ স্বামীকে হারিয়েছি, বিধবা হয়ে মৃত্যু থেকে বেঁচে ফিরেছি।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, দেড় লাখ টাকা করে ১৮ পরিবারের অনুকূলে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাকিরাও পাবেন।

বিআইডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে শনাক্ত হয়েছে ২৫ জন। তার মধ্যে বরগুনার ১৮ জন ও অন্যান্য উপজেলার ৭ জন যাত্রীর পরিবারের মাঝে নৌ-দুর্যোগ তহবিল ট্রাস্ট থেকে ১৮ পরিবারকে দেড় লাখ করে টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করা হচ্ছে। বাকি ২২ জনের স্বজনদের ডিএনএ সংগ্রহ পূর্বক পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানান, রিপোর্ট সঠিক হলে তারাও অর্থ সহায়তার আওতায় আসবেন।

এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের নিহতের পরিবারকে আল্লাহর কাছে দোয়া করি তারা যেন ভাল থাকেন। তাদের সান্ত্বনা দেওয়ার মত কোন ভাষা আমার নেই। টাকা দিলে তো কখনো প্রাণ ফিরে পাওয়া যায় না। যারা বেঁচে আছেন তাদের জন্য এ সহায়তা।

নিহতের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, লঞ্চ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সব স্টাফদের বিচার হবে। তবে আর যাতে এ রকম কোনো দুর্ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, এ দুর্ঘটনার শিকার হয়ে আরও যারা অসুস্থ চিকিৎসাধীন, পঙ্গু অথবা যে কোনো সমস্যা থাকবে সব বিষয়ে তাদের সহায়তা করার আশ্বাস দেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ