1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘যে মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান বলে না সে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২ ৬:৩২ pm

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যে মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান বলে না সে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। ভুয়া মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগান বলতে কষ্ট হয়।

শনিবার দুপুরে নওগাঁর পুরাতন কালেক্টরেট চত্বর মুক্তিযোদ্ধামঞ্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জয় বাংলা স্লোগানকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। একটি সময় মানুষ জয় বাংলা স্লোগান দিতে ভয় পেত। মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে ভয় পেত।শেখ হাসিনার সরকার স্বাধীনতার মাসে জয় বাংলাকে জাতীয় স্লোগান করেছে। যারা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছেন তাঁদের জন্য জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে পাওয়া পরম সৌভাগ্যের ও গৌরবের। যে মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান বলে না সে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। ভুয়া মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগান বলতে কষ্ট হয়।

মুক্তিযোদ্ধাদের দেশের সূর্য সন্তান উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জয় বাংলা স্লোগান বুকে ধারণ করে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। সেই সব মুক্তিযোদ্ধারা এক সময় নিগৃহীত ছিলেন। পঁচাত্তরের পর শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরেই মুক্তিযোদ্ধারা সম্মান পেতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য চিন্তা করে। তাদের কল্যাণে সম্মানীভাতা বাড়িয়েছেন, ঘর-বাড়ি নির্মাণ করে দিচ্ছেন।
সমাবেশে মুক্তিযোদ্ধারা সরকারি দপ্তরে সেবা গ্রহণে যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিতে জেলা প্রশাসনকে কার্যকরি ভূমিকা নেওয়ার আহবান জানান মন্ত্রী।

এ সময় তিনি নওগাঁর রাস্তাগুলো বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

জেলা প্রশাসন আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালি মেহেদী হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অল রশিদ, জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার গোলাম সামদানী, মুক্তিযোদ্ধা এ কে এম সিরাজুল ইসলাম আনসারী প্রমুখ।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ