1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘এটা আমার জীবনের সেরা জয়’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ৯:৪৫ pm

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার সেঞ্চুরিয়নে ম্যাচ জয়ের মধ্য দিয়ে আফ্রিকার মাঠে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

খেলা শেষে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, এটা আমার জীবনের সেরা জয়। আমিসহ মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ ১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে খেলছি। দেশের হয়ে নিজেদের সবটা উজাড় করে গিয়েছি আমরা। এই জয় আমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৬৭ ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি ২৪টি সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ১৪ হাজার ৩৭২ রান সংগ্রহ করেন তামিম।

দেশ সেরা এই ওপেনার বলেন, সাবিকের মা, শাশুড়ি ও দুই মেয়ে হাসপাতালে ভর্তি। তারপরও দেশের হয়ে খেলার জন্য ও থেকে গেছে। এই সিরিজ জিততে ও মরিয়া ছিল। এ ঘটনা থেকেই একজন বড় ক্রিকেটারের চরিত্র বোঝা যায়।

আগামী ৩১ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ