1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতে পাওয়া যাচ্ছে ‘জেলেনস্কি চা’, কেনা যাবে অনলাইনেও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২ ৯:২৪ pm

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সম্মান জানাতে ভারতের একটি ব্যবসাপ্রতিষ্ঠান তার নামে চায়ের ব্র্যান্ড চালু করেছে।

অ্যারোমিকা টি নামে আসামের প্রতিষ্ঠানটি জানিয়েছে, রুশ আক্রমণের মুখে জেলেনস্কির ‘বীরত্ব ও সাহসিকতাকে’ সম্মান জানাতে তার নামে এই ব্র্যান্ড চালু করা হয়েছে।

আসামের উত্তর-পূর্ব রাজ্যে অবস্থিত অ্যারোমিকা টির পরিচালক রঞ্জিত বড়ুয়া পিটিআইকে বলেছেন, ‘জেলেনস্কি চা’ বুধবার থেকে যাত্রা শুরু করেছে। এটি অনলাইনে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, মূল বিষয় হলো প্রেসিডেন্টের বীরত্ব ও সাহসকে সম্মান জানানো, যিনি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এটি তার চরিত্রকে ফুটিয়ে তোলে।

ভারতের চা বোর্ডের তথ্য অনুসারে, রাশিয়া ভারতীয় চায়ের বৃহত্তম আমদানিকারক। ২০২১ সালে ভারত থেকে রাশিয়া ৩৪ দশমিক ৯ মিলিয়ন কেজি চা আমদানি করেছে। অন্যদিকে ইউক্রেন ২০২১ সালে ভারত থেকে ১ দশমিক ৭৩ মিলিয়ন কেজি চা আমদানি করেছে।

ভিন্নবার্তা ডটকম/আর

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ