1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বগুড়ায় হত্যা মামলায় বাবা-ছেলে তিনজনের যাবজ্জীবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ৯:৪৪ pm

বগুড়ার গাবতলী উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে সুরুজ্জামান নামে এক ব্যক্তি খুনের মামলায় বাবা-ছেলে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গাবতলী উপজেলার বালিয়াদিঘি উত্তরপাড়া গ্রামের ইদ্রিস আলী এবং তার দুই ছেলে আব্দুল হামিদ ও মিলন মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিমুল করিম হলি জানান, ২০০৪ সালের ৯ আগস্ট সকালে বালিয়াদীঘি গ্রামের বাসিন্দা সুরুজ্জামানকে কোদালের কোপে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে পরেরদিন গাবতলী থানায় ইদ্রিস ও তার দুই ছেলেসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। প্রায় সাড়ে চার মাস তদন্ত শেষে ২০০৪ সালের ৩১ ডিসেম্বর ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ