1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্থিতাবস্থা কঠোরভাবে মানতে জায়েদ-নিপুণকে নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২ ৯:৫৭ pm

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে সৃষ্ট জটিলতায় অভিনেত্রী চিত্রনায়ক জায়েদ খান ও নিপুণ আক্তারকে তাদের পদের বিষয়ে দেওয়া স্থিতাবস্থার আদেশ কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিপুণের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ শুনানিতে আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আদেশ দেন।

এর আগে, নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন জায়েদ খান। তার শুনানির জন্য গতকাল রোববার দিন ধার্য করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তারই ধারাবাহিকতায় সেটি আজ আপিল বিভাগে শুনানির জন্য আসে।

উল্লেখ্য, গত ২ মার্চ জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণের সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানই এই সমিতির সাধারণ সম্পাদক পদে থাকবেন বলেও জানানো হয়। জায়েদের রিটে জারি করা রুল যথাযথ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে নিপুণ আক্তারের আবেদনের শুনানি নিয়ে গত ৬ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন। এছাড়া নিপুণকে লিভ টু আপিল করতে বলে ৪ এপ্রিল শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। পাশাপাশি পদের ওপর স্থিতাবস্থা দেন।

ভিন্নবার্তা ডটকম/আর

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ