1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সর্বস্তরের মানুষকে সংগঠিত করে: মসয়ূদ মান্নান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৯:০৯ am

আঙ্কারায় ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (৭ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে দিনের কর্মসূচি শুরু করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। এ সময় করোনা সংক্রামণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এই কর্মসূচিতে অংশ নেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরা।

অনুষ্ঠানের দ্বিতীয়াংশে জুম অ্যাপে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিনিস্টার ও মিশন উপ-প্রধান মিজ শাহ্নাজ গাজী অনুষ্ঠানের সূচী ঘোষণা করেন। শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের প্রতি প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠের পর আইসিটি বিভাগ থেকে পাওয়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের (রঙিন ধারন করা) উপর নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।

পরে রাষ্ট্রদূতের উপস্থাপনায় ৭ মার্চের ভাষণের উপর আলোচনা ও কবিতা আবৃত্তি করা হয়। আলোচনা পূর্বে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তৎপর্য এবং বাঙ্গালীর জাতীয় জীবনে এ ভাষণের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত সূচনা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মুহাম্মদ সামাদ, সাংবাদিক ও লেখব সৈয়দ বদরুল আহাসান, বিএসএমএমইউ-এর অধ্যাপক মামুন আল মাহাতাব, গ্রীন ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ফারহানা হেলাল মেহতাব, মেম্বার সেক্রেটারী ভিশন ২০২১ এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি রি-প্রেজিনটেটিভ আতাউর রহমান মিটন, কানাডা থেকে মুক্তধারা প্রকাশনার স্বত্বাধিকারী জহর লাল সাহা, ৭ মার্চ ১৯৭১ এর ভাষণের উপর ডকুমেন্টারী চিত্র নির্মাতা শাকিল রেজা ইফতি, জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট খান লিটন ও মস্কো থেকে রাশিয়ায় বঙ্গবন্ধু বই-এর লেখক বারেক কায়সার অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও তাঁর পরিবারে প্রতি স্মৃতিচারণমলূক আলোচনা করেন। তিনি বলেন, ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই ছিল প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। ৭ মার্চের ভাষণের পরই সমগ্র দেশ জুড়ে বাংলার সর্বস্তরের মানুষ সংগঠিত হতে শুরু করে। যা স্বাধীনতার আন্দোলনে যোগদানের রূপ পরিগ্রহ লাভ করে ২৫ মার্চের কালরাত্রে বঙ্গবন্ধু গ্রেফতারের পর। একই পথ-পরিক্রমায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যূদয় ঘটে।

আলোচনাকালে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে ৫২ ভাষা আন্দোলন, ৫৪ নির্বাচন, ৬৬ ছয়দফা, ৬৯ গণ-অভ্যূত্থান, ৭০ নির্বাচন ও ৭১ মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থিত অতিথিদের সামনে সবিস্তারে তুলে ধরেন।

রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক গুরুত্ব পৃথিবীতে বিরল এবং এ ভাষণের অন্তর্নিহিত সম্বোহনী শক্তির বিকাশ এতই শক্তিশালী ছিল, যার মর্মার্থ সমসাময়িক বিশ্বে যেমন-ভিয়েতনাম, এঙ্গোলাসহ অনেক দেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে প্রেরণা দান করে। যার ফলে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণকে “Memory of the World International Register, a list of world’s important documentary heritage” হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। এছাড়া তিনি বাংলাদেশের উন্নয়নে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সকলকে দেশে-বিদেশে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে এবং আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ব্রতি হওয়ার আহ্বান জানান।

কর্মসূচির শেষ পর্যায়ে দূতাবাসে যারা উপস্থিত ছিলেন তাদের নিয়ে ৭ মার্চ উপলক্ষে কেক কাটা হয় ও বাংলাদেশের চিরাচরিত খাবার পরিবেশন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ