1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগে তৎপর কাতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩১ am

বাংলাদেশ হতে আরও বেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়ে কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রীর সাথে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এনডিস-র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী ঘানিম শাহীন আল ঘানিমের সাথে এই বৈঠক হয়।

এ সময় রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কারসহ বিদেশি কর্মীদের কল্যাণে গৃহীত নানামূখী পদক্ষেপের জন্য কাতার সরকারকে ধন্যবাদ দেন। কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী কাতারে নিয়োজিত বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে আরও বেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নসহ অন্যান্য সকল ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাময় খাতে যেমন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক রূপ নিবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে কাতারের মন্ত্রী বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়ে বাংলাদেশের ইতিবাচক ও জোরালো ভূমিকার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। বৈঠকে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ জসীম আল মোহাম্মদ আল মুফতাহ এবং বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ