1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার পরীর রাজকে ‘মৃত’ ঘোষণা দিলো ফেসবুক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২ ৩:৩১ pm

আবারও ফেসবুক বিভ্রাটে পড়লেন দেশীয় তারকা। সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি এবার অভিনেতা শরিফুল রাজকে ‘মৃত’ ঘোষণা করে তার প্রোফাইল ‘রিমেম্বারিং’ করেছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়।

তবে রাজ জানালেন, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি বেঁচে আছেন, ভালো আছেন। তার মতে, কেউ বিষয়টি জানিয়ে রিপোর্ট করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

গত বছর চিত্রনায়িকা পরীমনিকে বিয়ে করেন রাজ। চলতি বছর আনুষ্ঠানিকভাবে জানান তারা মা-বাবা হতে যাচ্ছেন। তাদের বিয়ের ঘোষণার পর রাজের ফলোয়ার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রিপোর্টের সংখ্যাও। যার সর্বশেষ নজির হিসেবে তার প্রোফাইলটি মিথ্যা তথ্যে রিমেম্বারিং হলো।

অভিনেতা শরিফুল রাজকে ‘মৃত’ ঘোষণা করে তার প্রোফাইল ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক
এর আগে একাধিক ব্যক্তিকে ফেসবুক ‘মৃত’ ঘোষণা করেছিল। পরে জানা যায়, ভুল আবেদনে এমনটা করেছে তারা।

প্রসঙ্গত, গতকাল সোমবার রাতেই ফেসবুক ‘রিমেম্বারিং’ করেছে নায়িকা সুবাহ শাহ হুমায়রার ফেসবুক অ্যাকাউন্টটি। সিনেমা দিয়ে আলোচনায় না আসলেও ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা এবং গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করে খবরের শিরোনাম হয়েছেন বহুবার। দেশীয় তারকাদের মধ্যে চিত্রনায়ক জায়েদ খান একাধিকবার ‘রিমেম্বারিং’ ঝামেলায় পড়েছিলেন। এমনটা হয়েছে তসলিমা নাসরিন, অভিনেতা পলাশসহ আরও বেশ কয়েকজনের বেলায়।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ