1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাতীয় মহিলা পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সালমা ইসলাম এমপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২ ৯:০৭ pm

সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে আহ্বায়ক করে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাজমা আক্তার এমপি, হেনা খান পন্নী ও নাজনীন সুলতানাকে।

বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বাতিল করে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে জাতীয় মহিলা পার্টির চার সদস্যবিশিষ্ট এই সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বৃহস্পতিবার জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী ৭ দিনের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জেলা ও মহানগর কমিটিগুলোর সম্মেলন সম্পন্ন করে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করবেন।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ