1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২ ৬:৪২ am

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) ত্রিবার্ষিক নির্বাচনে (২০২২-২৪) রাশেদ মাহমুদ সভাপতি ও রাজেশ চক্রবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৯টি পদের মধ্যে কোনো প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের কার্যালয়ে নির্বাচন কমিটির চেয়রম্যান আসিফ সিরাজ তাদের বিজয়ী ঘোষণা করেন। নির্বাচিত হয়েছেন- সুভাষ কারণ সহ-সভাপতি, নিপুল কুমার দে যুগ্ম সম্পাদক, আলাউদ্দিন হোসেন দুলাল অর্থ সম্পাদক, রবি শংকর চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক, সোহেল সরওয়ার প্রদর্শনী সম্পাদক, রনি দে প্রচার ও প্রকাশনা সম্পাদক, অনুপম বড়ুয়া নির্বাহী সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বিএফইউজের সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফউইজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আয়ুব আলী, বিএফউইজের নির্বাহী সদস্য আজাহার মাহমুদ, সিপিজেএ প্রধান উপদেষ্টা সদস্য দেবপ্রসাদ দাস দেবু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রূপম চক্রবর্তী ও মোহাম্মদ ফারুক। উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রব মাসুম, সদস্য কুতুব উদ্দীন চৌধুরী, জুয়েল শীল, শরীফ চৌধুরী, রাজীব রায়হান ও সুরঞ্জিত শীল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ