1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টেন্ডার সিডিউল ছিনতাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২ ৯:৩৯ pm

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টেন্ডার সিডিউল ছিনতায়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার লাভলু মিয়া জানান, হাসপাতালটির এমএসআর টেন্ডার সিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার সাড়ে ১২টা পর্যন্ত। এ সময় হাসপাতালের ভেতর টেন্ডার বক্সের সামনে সিডিউল জমা দিতে আসলে আমাকে ঘিরে ধরে ৪ থেকে ৫ জনের একটি দল। তাদের সবার মুখে মাস্ক ছিল। পরে তার হাত থেকে টেন্ডারের ৬টি সিডিউল ও ব্যাংকের ৮৩ হাজার টাকার বিডি (পে-অর্ডার) নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে খবর পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার কাছে মোট ১২টি টেন্ডার সিডিউল ছিল বলে সে জানায়।

এ বিষয়ে হাসপাতালটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার রুমের পাশে হট্টগোল শুনে বাইরে এসে দেখি টেন্ডার সিডিউল নিয়ে টানাটানি চলছে। এগিয়ে গেলে ৬টি সিলিউল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় বাকি ৬টি সিডিউল উদ্ধার করি। আগেই থানা পুলিশকে টেন্ডার সিডিউলের বিষয়ে নিরাপত্তার জন্য লিখিতভাবে চিঠি দিয়েছিলাম। পুলিশ নিরাপত্তায় ছিল কিন্তু ছিনতায়ের সময় পুলিশ ঘটনাস্থলে ছিল না।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, পুলিশ টেন্ডার বাক্স পাহারায় ছিল। এটা বাইরের ঘটনা এ ব্যাপারে পুলিশের কোনো কিছু করার ছিল না। এখন পর্যন্ত এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি।
ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ