1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রিয়েলিটি শো ‘সাওতুল কোরআনে’ ইয়েস কার্ড পেলো ঢাকার ১৫ কিশোর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২ ১১:৪২ am

জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো ‘আমানসিম সাওতুল কোরআন-২০২২’ সিজন-৭-এর ঢাকা বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হলো শনিবার (২২ জানুয়ারি)। ইসলামিক ফাউন্ডেশন অডিটরিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ অডিশন সম্পন্ন হয়।

ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নেয়। এদের মধ্য থেকে সম্মানিত বিচারকদের সূক্ষ্ম বিচারে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১৫ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করা হয়। এরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

বিজয়ীরা হলেন আব্দুল্লাহ মাসউদ, নজরুল ইসলাম আকিব, ওয়ালীউল্লাহ মোখতার, রবিউল ইসলাম, মো: আব্দুর রহমান, নাঈম হাসনাত, জহিরুল ইসলাম, ফাতিন মাহতাব আবীর, আব্দুল করিম, মোহতাছিম বিল্লাহ, জোবায়ের আহমাদ, আহসানুজ্জামান, অর্ণব ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জায়েদ বিন নেছারী।

বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন ক্বারী শায়েখ আবু সালেহ মো: মুসা ও ক্বারী হাবিবুর রহমান মিশকাত।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অধিকারী ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় রিয়েলিটি শো ‘সাওতুল কোরআন’ পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল ৫টা ১০ মিনিটে এসএ টিভিতে সম্প্রচারিত হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ