1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মিশা-জায়েদকে সমর্থন দিলেন শাবনূর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২ ৯:০৭ pm

২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দুটি প্যানেল গঠিত হয়েছে। একটি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আছেন যথাক্রমে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ, অন্যটিতে মিশা সওদাগর ও জায়েদ খান।

শিল্পী সমিতির এ নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলকে সমর্থন দিয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। সুদূর অস্ট্রেলিয়ায় থেকেই তিনি এ প্যানেলের বিজয় কামনা করেছেন। বিষয়টি জানালেন চিত্রনায়ক জয় চৌধুরী।

জয় এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তিনি জানান, নায়িকা শাবনূর তার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। একইসঙ্গে জায়েদ খানের সঙ্গেও আলাপ করেছেন। জায়েদ-জয়দের প্রতি শুভকামনা জানিয়ে শাবনূর বলেছেন, তিনি তাদের পাশে আছেন সবসময়।

উল্লেখ্য, প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। অনিক মাহমুদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকেই একমাত্র ছেলেকে নিয়ে সেখানে তার ব্যস্ততা। গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল শাবনূরের; কিন্তু করোনা ও পারিবারিক কারণে ফেরেননি।

অস্ট্রেলিয়ায় বসবাস করলেও কয়েক মাস আগে ভক্তদের জন্য ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল খুলেছেন শাবনূর। এসব প্ল্যাটফর্মে তিনি নিয়মিত ছবি, ভিডিও আপলোড দেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ