1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই রিটার্নিং কর্মকর্তার ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২ ১০:০৪ pm

সিলেটের জকিগঞ্জে সিল দেওয়া ব্যালট, মুড়ি বই, ব্যালেট বাক্সের সিলগালা লক, নগদ টাকা, ফেনসিডিলের খালি বোতলসহ গ্রেফতার রিটার্নিং কর্মকর্তা শাদমান সাকীব ও আরিফুল হকের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র দুই রিটার্নিং কর্মকর্তার পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছেন আদালতে। সোমবার আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি হবে।

৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি ভোটের দিন বিকাল ৩টা ৪০ মিনিটে জকিগঞ্জের মরিচা ভোট কেন্দ্রের সামনে থেকে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সিল দেওয়া ও খালি ব্যালট পেপার মোট ১২শ, মুড়ি বই ৮টি, ব্যালেট বাক্সের সিলগালা লক ৮টি, নগদ ১ লাখ সাড়ে ২১ হাজার টাকা, ফেনসিডিলের খালি বোতল, কালো রঙের ঢাকা মেট্রো-ঠ ১৩-৭০২৮ গাড়িসহ হাতেনাতে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন পিপিএম ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শুক্কুর মাহমুদ মিয়ার কাছে ধরা পড়েন শাদমান সাকীব ও আরিফুল হক।

তাৎক্ষণিক কাজলসার ইউপি ভোটগ্রহণ স্থগিত করা হয়। সুলতানপুর ইউপির গণিপুর ভোট কেন্দ্রেও সিল মারা ব্যালেট পেপার বাক্সে ভরার ঘটনায় উত্তেজিত ভোটাররা ওই কেন্দ্রের ব্যালেট বাক্স ছিনিয়ে নিয়ে পুকুরে ফেলে দিলে গণিপুর কেন্দ্রের ভোটগ্রহণও স্থগিত করা হয়।
এ ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মরিচা ভোট কেন্দ্রের ইনচার্জ জৈন্তা থানার এএসআই আব্দুল হাকিম বাদী হয়ে স্থানীয় সরকার আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার শাদমান সাকীব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আরিফুল হক উপজেলা কৃষি কর্মকর্তা।

নির্বাচনে তারা দুজন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ৬ জানুয়ারি শাদমান সাকীবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে আরিফুল হক থানাহাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শাদমান সাকীব কারাগারে ও আরিফুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরাজিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের অভিযোগ, এই দুই রিটার্নিং কর্মকর্তা অনেক প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ইউপির প্রার্থীদের ডেকে নিয়ে বড় অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন। সেই চুক্তিমত দুই কর্মকর্তা সারা দিন ভোট জালিয়াতি করেন।

পরে বিকালে ধরা পড়েন। পরাজিত প্রার্থীরা বিতর্কিত এ নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ইতোমধ্যে সিলেটে ও ঢাকায় পৃথক সংবাদ সম্মেলন করেছেন। ইসির কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন। প্রভাবমূলক কাস্টিং ভোটের ফলাফলের বিরুদ্ধে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন বলেও আভাস দিয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ