1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে সমাবেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২ ৯:১৯ pm

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজুল হক।

আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের আজকে যে বিশাল পরিবর্তন ঘটেছে তা মাত্র ১২ বছরে। যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। তার হাত ধরেই আজকের এই চিত্র। বিশ্বের অনেক দেশের রাষ্টপ্রধান বাংলাদেশের এই উন্নয়নে বিষ্মিত। বঙ্গবন্ধুর কন্যার কাছে ম্যাজিক জানতে চান।

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, সততা ও নিষ্ঠা নিয়ে আন্দোলন করেছিলো ছাত্রসমাজ। সেই সুত্র ধরে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। ছাত্ররা যেমন পড়াশোনা করবে, মানুষ হবে, মানুষের পাশে থাকবে তেমনি আন্দোলন সংগ্রামেও ঝাঁপিয়ে পড়বে। কারণ শত্রুরা এখোনো আমাদের পিছু ছাড়েনি।

সমাবেশে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ