1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বৃষ্টিতে কাবু উত্তরের মানুষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২ ১০:২৯ pm

দেশের উত্তর জনপদের জেলা ঠাকুরগাঁওয়ে বুধবার ভোর থেকে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টিপাত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। কয়েকদিনের তুলনায় বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ার দাপটও।

এদিকে বৃষ্টির কারণে বেড়ে গেছে শীতের তীব্রতা। ঠান্ড বাতাসে জবুথুবু হয়ে পড়েছে লোকজন। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ। হিমেল বাতাসের সঙ্গে বৃষ্টি যোগ হওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। সূর্যের দেখা না মেলায় দিনভর কষ্ট ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে। বিশেষ করে বিপাকে পড়েছে ছিন্নমূল পরিবারসহ নিম্নআয়ের মানুষ।

শ্রমজীবীরা সকালে কাজে যেতে পারেনি। ঠান্ডায় বাড়ি থেকে বের হতে পারেননি তারা। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষও। বুধবার সারা দিন শহরে মানুষের তেমন আনাগোনা দেখা যায়নি। রাস্তাঘাট প্রায়ই ফাঁকা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন ছিন্নমূল পরিবারের সদস্যরা।

কৃষি বিভাগের উপ-পরিচালক আবু হোসেনের দেওয়া তথ্য মতে, সকালে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে উঠা নামা করে। দুপুরে সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। বিকালে তা আবারো কমতে থাকে।

অসময়ে বৃষ্টিপাতে রবি মৌসুমে বিশেষ করে আলুক্ষেতের ক্ষতি হবে বলে এমন দাবি চাষিদের।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু হোসেন কৃষকদের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, আলুক্ষেতে লেটব্লাইড দেখা দিতে পারে । তবে বৃষ্টি আর না হলে ফসলের তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছেন কৃষি বিভাগের জেলা পর্যায়ের শীর্ষ এই কর্মকর্তা।

সরকারিভাবে এ পর্যন্ত জেলায় ৪০ হাজার কম্বল বরাদ্দ মিলেছে। আরও ১ লাখ কম্বল চাহিদা পত্র সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়া।

এদিকে বুধবার সারা দিন শীতবস্ত্রের জন্য উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে ভিড় করতে দেখা গেছে গরিব অসহায় বেশ কিছু নারী-পুরুষকে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ