1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নির্বাচন যেন রাতের ভোটে না হয়: শিল্পী আসিফ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২ ৯:১১ pm

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচনী পথসভায় অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এ সময় সবাইকে হাতি মার্কায় ভোট দিয়ে তৈমুর আলম খন্দকারকে জয়ী করার জন্য আহবান জানান তিনি।

আসিফ বলেন, নির্বাচন যেন রাতের ভোটে না হয়। মানুষ যেন দিনের বেলা ভোট দিতে পারে। সবাই ভোটকেন্দ্র পাহারা দিবেন এবং তৈমুর আলম খন্দকারকে নির্বাচিত করে দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন যে, হ্যাঁ নারায়ণগঞ্জে একটা নির্বাচন হয়েছে।

তিনি বলেন, এখান থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৈমুর আলম খন্দকারকে বিজয়ী করেই আপনারা ঘরে ফিরবেন। কোন হুমকিকে ভয় করবেন না। জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের মেট্রো হল মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে কয়েক হাজার কর্মী সমর্থক নগরবাসীকে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন তৈমুর।

আসিফ আকবর বলেন, আজকে আমরা নারায়ণগঞ্জে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমুর আলম খন্দকারকে জিতিয়ে এই দুর্নীতিবাজ সরকার লুটেরা সরকারের কার্যকলাপের প্রতিবাদ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে।

এদিকে দুপুরে নির্বাচনের গণসংযোগ শেষ করে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া নগরভবনের অদূরে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিদর্শন করে সার্বিক অবস্থার খোঁজ খবর নেন নাসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

ভিন্নবার্তা ডটকম/আর

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ