1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ত্রিমুখী সংঘর্ষে কাঠ ব্যবসায়ীসহ নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২ ১১:৩০ am

নাটোরে বাস, ট্রাক ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঝিনাইদহের ট্রাকচালক আবু মুসা ও কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলাম। নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে কাঠভর্তি ট্রাক ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাঠ ব্যবসায়ী আসাদুলকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ