1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভ্যানচালকে বাঁচাতে গিয়ে এমপি আহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২ ১০:২৫ pm

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বালিয়াডাঙ্গীতে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে তার গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্যের বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাবা বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর থেকে পাড়িয়া যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি সামান্য আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেন, হঠাৎ গাড়ির সামনে একটি ভ্যান চলে আসে। এসময় ভ্যানচালককে বাঁচাতে পেছন থেকে আমি চিৎকার দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে ফেলে দেন। এতে আমি কিছুটা চোট পেলেও এখন ভালো আছি।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক মিঠুন চন্দ্র জানান, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম স্যারের বড় কোনো চোট ছিল না। তাই বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ