1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আবাসিক ভবনে আগুন, ৯ শিশুসহ নিহত ১৯

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২ ১০:১৭ am

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, রোববার নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় ১৯ তলাবিশিষ্টি ভবনটির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় স্থানীয় সময় ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়া ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, ‘নজিরবিহীন’ এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী কাজ করছে। তারা হতাহতদের উদ্ধার করে বাইরে নিয়ে আসছে।

তিনি বলেন, ভবনের প্রত্যেকে তলার সিঁড়িতে আহদের পাওয়া গেছে। আগুনের ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেরই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।

ড্যানিয়েল জানিয়েছেন, আগুন দ্রুত ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রচণ্ড ধোঁয়া এবং তীব্র আগুনের মুখোমুখি হয়েছেন। অগ্নিকাণ্ডে ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ