
চলছে বাংলা ছবি ”মিশন এক্সট্রিম” যুক্তরাজ্যে মূলধারার সিনেওয়ার্ল্ডে। সুনামের সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছেন বাঙালি বাংলাদেশি মানুষজন। তাদের মধ্যে দেশপ্রেম, বাঙালিয়ানা, বাংলা সংস্কৃতিকে লালন ও বাংলা সিনেমার ভালোবাসা সীমাহীন।
এবারে বাংলা সিনেমার ভালোবাসা প্রবাসীদের দুয়ারে নিয়ে এলো বাংলা ছায়াছবি ‘মিশন এক্সট্রিম’ দেখার সুবর্ণ সুযোগের মাধ্যমে। প্রথমবারের মতো ইউকে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সিনেমা চেইন সিনেওয়ার্ল্ডে এসেছে বাংলা ছায়াছবি ‘মিশন এক্সট্রিম’।
৫ জানুয়ারি সোমবার যুক্তরাজ্যের পূর্বলন্ডনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অফিসে এক সংবাদ সম্মেলনে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার ইউরোপ ডিস্ট্রিবিউটর রিভেইরি ফিল্মের ম্যানেজিং ডিরেক্টর রিন্টু চৌধুরী জানিয়েছেন- মূলধারার সিনেমা হল সিনেওয়ার্ল্ড ৭৭টি শো দেখাবে বাংলা ছায়াছবি ”মিশন এক্সট্রিম’।
সংবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে খ্যাতিমান অভিনেতা স্বাধীন খসরু এই সিনেমাটি দেখার আহবান জানিয়েছেন প্রবাসী সবাইকে।
তিনি বলেন, বাংলাদেশে ব্যাপক প্রসংশিত আন্তর্জাতিকমানের এ সিনেমা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন মহলে। এই প্রথমবারের মতো ইউকে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের সিনেওয়ার্ল্ড সিনেমাতে আসছে ব্লকব্লাস্টার বাংলা মুভি ‘মিশন এক্সট্রিম’।
এটি চলছে ৭ জানুয়ারি থেকে সিনেওয়ার্ল্ড লন্ডন ইলফোর্ড, ওয়েস্ট ইন্ডিয়া কী, লুটন, ডাবলিন, সুইনডন, মিল্টন কিংস, বার্মিংহাম, ব্র্যাডফোর্ড, ব্রিস্টল, কার্ডিফ, গ্লাসগো, এবারডিন ও এডিনবরায়। সবাইকে মুভিটি হলে গিয়ে দেখার আমন্ত্রণ।
মুভিটি পরিচালনা করেছেন ঢাকা অ্যাটাক মুভি খ্যাফত লেখক, পরিচালক সানী সানোয়ার ও ফয়সল আহমেদ।
‘মিশন এক্সট্রিম’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও আছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/আর