1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিসের ইঙ্গিত দিলেন শবনম ফারিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২ ৮:৩৪ pm

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। শোবিজ পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে- নতুন করে প্রেমে পড়েছেন তিনি। প্রেমিকের সঙ্গে নাকি কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন থেকেও ঘুরে এসেছেন শবনম ফারিয়া।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভালোবেসে শবনম ফারিয়া বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। কিন্তু সংসারটি টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্নপথ বেছে নেন।

কিছুদিন আগেই ফারিয়া অভিযোগ তোলেন- সাবেক স্বামী অপু তাকে নির্যাতন করতেন। সংসার জীবনে অতিষ্ঠ হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও অপু এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা যুক্তি দেখিয়েছেন। ফারিয়া-অপুর অতীত দাম্পত্য জীবনের বিষয় নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সেই রেশ কাটতে না কাটতে নতুন গুঞ্জন ছড়াল।

এদিকে ফারিয়ার ইনস্টাগ্রাম ঘুরে দেখা যায়, অনেক দিন ধরেই তিনি তার বিভিন্ন ছবির ক্রেডিট দিচ্ছেন ‘বানর’ ইমোজিকে। অর্থাৎ যিনি ছবিগুলো তুলে দিচ্ছেন, তাকে ফারিয়া অন্তর্জালে বানর নামে সম্বোধন করছেন। কিন্তু সেই বানরের আসল পরিচয় এখনো আড়ালে রয়ে গেছে।

আরও একটি বিষয় নজরে আসছে নেটিজেনদের। তা হলো শবনম ফারিয়ার অনামিকা আঙুলে আংটি। অপুর সঙ্গে বিচ্ছেদের পর তার হাত খালিই ছিল। তবে কয়েক মাস ধরে অনামিকায় একটি আংটি পরিধান করছেন এই অভিনেত্রী। এটা দেখে অনেকে ধারণা করছেন- কেবল প্রেম নয় আংটিও নাকি বদল করে ফেলেছেন শবনম ফারিয়া। যদিও এসব বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য কিংবা ঘোষণা দেননি তিনি।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ