1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মারা গেলেন অস্কারজয়ী অভিনেতা সিডনি পোয়াটিয়ে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২ ১১:২৫ am

অস্কারজয়ী প্রথম কৃষাঙ্গ অভিনেতা সিডনি পোয়াটিয়ে আর নেই। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাহামার স্থানীয় সময় সন্ধ্যায় এই অভিনেতা মারা যান বলে বিবিসিকে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ফ্রেড মিচেল। মৃত্যুর সময় সিডনি পোয়াটিয়ের বয়স হয়েছিল ৯৪ বছর।

১৯৬৩ সালে ‘লিলিস অব দ্য ফিল্ড’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি। এর আগে ১৯৫৮ সালে ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ সিনেমার জন্য প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে তিনি অস্কারের মনোনয়ন পেয়েছিলেন। তবে মনোনয়ন পাওয়ার পাঁচ বছর পর তিনি এই পুরস্কার পেয়েছিলেন।

২০০২ সালে পুরো জীবনের অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে সাম্মানিক অস্কার দেওয়া হয়। ২০০৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘মেডেল অব ফ্রিডম’-এ সম্মানিত করেন।

৫০ ও ৬০ দশকে যখন বর্ণবৈষম্যকে কেন্দ্র করে মার্কিন মুলুকে আন্দোলন শুরু হয়েছিল, সমাজের সেই ছবিকেই রুপালি পর্দায় তুলে ধরে সিডনি পোয়াটিয়ে সাফল্যের শীর্ষে উঠেছিলেন। ১৯৬৭ সালে তার জোড়া ক্ল্যাসিক সিনেমা ‘গেস, হু ইজ কামিং টু ডিনার’ এবং ‘ইন দ্য হিট অব দ্য নাইট’ দর্শকদের মনে স্বতন্ত্র জায়গা করে নিয়েছিল।

সিডনি পোয়াটিয়ে ১৬ বছর বয়সে আমেরিকান নিগ্রো থিয়েটারে যোগ দেন। এরপর ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। সিনেমাটি ১৯৫৫ সালে মুক্তি পায়। এতে একজন স্কুল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

উল্লেখ্য, ১৯২৭ সালের ২০ ফেব্রুয়ারি ফ্লোরিডার মিয়ামিতে জন্মগ্রহণ করেন সিডনি পোয়াটিয়ে। তিনি বেড়ে ওঠেন বাহামা দ্বীপপুঞ্জে। সে সময় চলচ্চিত্রে কৃষ্ণাঙ্গদের ভালো কাজের সুযোগ কম থাকলেও অভিনয়ের গুণে পোয়াটিয়ে হয়ে উঠেছিলেন তার সময়ের শীর্ষ অভিনেতাদের একজন। তার মৃত্যুতে বিশ্ব সিনেমা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ