1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও দুজনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২ ১২:০০ pm

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজন মারা গেছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালের দিকে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, জেলার গফরগাঁও উপজেলার হেলাল উদ্দিন (৫৫) ও সদর উপজেলার আমেনা খাতুন (৭০)।

তিনি বলেন, আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটের ৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৩৩ জনের মধ্যে একজন করোনা পজিটিভ হন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১১১ নমুনা পরীক্ষা করে আটজনের করোনা শনাক্ত হয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ