1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পিকআপ-অটোরিকশা সংঘ‌র্ষে শিশুসহ নিহত ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২ ১১:২৩ am

টাঙ্গাই‌লের মধুপু‌রে পিকআপ ও সিএন‌জিচালিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে শিশুসহ তিনজন নিহত হ‌য়েছেন। শুক্রবার (০৭ জানুয়া‌রি) সকাল ৭টার দি‌কে মধুরপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালি ফি‌লিং স্টেশ‌নের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

তাৎক্ষ‌ণিকভা‌বে নিহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি। নিহত পুরু‌ষের বা‌ড়ি শেরপু‌রের শ্রীবরদী এবং শিশু ও নারীর বা‌ড়ি জামালপু‌রের দেওয়ানগঞ্জে বলে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. তা‌রিক কামাল ব‌লেন, মধুপুরগামী পিকআপভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএন‌জিচা‌লিত অ‌টোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়। ত‌বে তা‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। দুর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো জব্দ ক‌রে থানায় আনা হ‌য়েছে। নিহত‌দের প‌রিচয় শনা‌ক্তে যোগা‌যোগ করা হ‌চ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ