1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমোহনে পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শাওন

এম সফিকুল ইসলাম, চরফ‍‍্যাশন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২ ১০:৪৬ pm

শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে ভোলার লালমোহনে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

উদ্বোধনকালে এমপি শাওন বলেন, পৃথিবীর কোনও রাষ্ট্র এভাবে বিনামূল্যে সাধারণ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়না, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই তুলে দিচ্ছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি দেশের ২৭হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণসহ কয়েক ধাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছেন। জাতির জনকের কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনসহ আরও অনেকে।

উল্লেখ্য, এবছর লালমোহন উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের ৬ লক্ষ ৩৪ হাজার ৩২৭ শিক্ষার্থী ও প্রাথমিক পর্যায়ে ৪৫ হাজার ৬শত ৫০ শিক্ষার্থী পাবে নতুন পাঠ্যবই।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ