
রপ্তানি বাণিজ্যে ব্যাপক সাফল্য দেখাচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। কয়েক বছর ধরে ওয়ালটনের তৈরি গ্যাস স্টোভ কেনিয়া, নেপাল ও তানজানিয়াসহ অনেক দেশে রপ্তানি হচ্ছে। এবার শ্রীলঙ্কায় অত্যাধুনিক গ্যাসের চুলা রপ্তানি শুরু করলো ওয়ালটন।
এ উপলক্ষে সম্প্রতি রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে ‘ইনাগুরেশন সেরেমনি: এক্সপোর্টিং ওয়ালটন গ্যাস স্টোভ টু শ্রীলঙ্কা’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করা হয়। কেক কেটে রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক নিশাত তাসনিম শুচি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মাহফুজুর রহমান রাসেল, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, আইবিইউ ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী তাওসিফ আল মাহমুদ, হেড অব ব্র্যান্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট দিদারুল আলম খান, হেড অব রিসার্চ এন্ড ইনোভেশন ইউসুফ ইকবাল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইমরানুল হক চৌধুরী, কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড ম্যানেজার ফজলে রাব্বি খাদেম এবং ওয়ালটনের শ্রীলঙ্কা মার্কেট কনসার্ন সামিন ইয়াসার।
ভিন্নবার্তা ডটকম/আর