1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চাহিদা কমায় ভিয়েতনামে নিম্নমুখী চালের দাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২ ১০:৫৪ am

চার মাসের মধ্যে সর্বশেষ সপ্তাহে কমেছে ভিয়েতনামের রফতানীকৃত চালের মূল্য। একই সময়ে ভারত ও থাইল্যান্ডের চালের দামও কমেছে। চাহিদা কমার ফলে চালের মূল্যে এমন পতন দেখা যায়। ভিয়েতমানের ৫ শতাংশ ভাঙা চালের মূল্য দাঁড়িয়েছে প্রতি টন ৩৯৫-৪০০ ডলার পর্যন্ত। ২০২১ সালের আগস্টের পর এটিই দেশটির রফতানীকৃত চালের সর্বনিম্ন মূল্য। এক সপ্তাহ আগে ভিয়েতনামের উল্লিখিত চালের মূল্য ছিল টনপ্রতি ৩০০-৪০৫ ডলার। খবর বিজনেস রেকর্ডার।

হো চি মিন শহরের এক ব্যবসায়ী জানান, ছুটির কারণে বিক্রয় কমেছে। এ সময়ে অভ্যন্তরীণ সরবরাহও কমেছে বলে জানান এ ব্যবসায়ী। ফেব্রুয়ারি থেকে শীত-বসন্তকালীন মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত সরবরাহ বাড়ার কোনো সম্ভাবনাও নেই বলে জানান তিনি।

২০২১ সালে ভিয়েতনামের চাল রফতানি দশমিক ৫ শতাংশ কমে ৬২ লাখ টনে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। এ সময়ে চাল রফতানি থেকে দেশটির রাজস্ব আয় ৫ শতাংশ বেড়ে ৩৩০ কোটি ডলার দাঁড়াতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছিল।

এ সময়ে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দাঁড়িয়েছে প্রতি টন ৩৮৭-৩৯৬ ডলার। এক সপ্তাহ আগে উল্লিখিত চালের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ছিল ৩৮৫-৩৯৬ ডলার। অন্যদিকে ভারতের ৫ শতাংশ ভাঙা চালের দাম ছিল টনপ্রতি ৩৫৫-৩৬০ ডলার।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ