1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওসিসহ ৩০ জন আহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১ ১২:৫১ am

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ওসিসহ দুইপক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় হবিগঞ্জ-লাখাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত মোড়াকরি বাজারে হবিগঞ্জ-লাখাই সড়কে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোড়াকরি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালাহ উদ্দিন সুমন ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের সমর্থকদের মাঝে কিছুদিন ধরে উত্তেজনা ছিল। বুধবার সন্ধ্যায় দুই প্রার্থীর সমর্থকরা প্রচার মিছিল করেন। এ সময় দুইপক্ষ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে যান। এ সময় হবিগঞ্জ-লাখাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামসহ দুইপক্ষে অন্তত ৩০ জন আহত হন। ওসিসহ অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি সাইদুল ইসলাম জানান, সংঘর্ষ চলাকালে দুইপক্ষ ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ছুড়তে থাকে। এতে প্রায় আধা কিলোমিটার সড়কজুড়ে ইট-পাটকেলের স্তুপ হয়েছে। সংঘর্ষের সময় তার হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর রাতে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সল ও সালাহ উদ্দিন সুমনের লোকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় দুইপক্ষের লোকজন মারামারির প্রস্তুতি নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ওই ঘটনায় রফিক মিয়া নামে একজন অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বেড়ে যায়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ