1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মন-মহাজন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ৬:৩৬ pm

রাববানী সরকার

যে সুর তুমি খুঁজে বেড়াও টপ্পাবাজি গানে
শীতল ছোঁয়া দেয় কি গো সে খরাতপ্ত প্রাণে !
মন-মহাজন নামেই তুমি — চল্লিশ সেরি মন
পাথর দিয়ে মাপলে কি রে মিলবে সে ওজন।
ছল করে কি যায় রে পাওয়া প্রেমে পূর্ণ মন
কয়লা-কালো হয় কি কভু এই মানবজীবন।
দুঃখ ভুলে ব্যথার মানিক সাজাও যতন ক’রে
ফুলের মতো উঠুক ফুটে অরুণ আলোয় ভ’রে।
মন টা ধরো এ’ মন দিয়ে চাও গৃহ-শান্তিবাস
ফল্গুধারায় অঝোর ঝরায় জীবনের উচ্ছ্বাস।
মনের বনে জাগাও ফাগুন আগুন সরাও দূরে
দেখবে তখন হাসবে মানুষ গাইবে সুরে সুরে।
মহামিলন হয় মানুষের থাকলে মনের মিল
মানবতার উদার কোলে প্রশান্তি অনাবিল।
মানবতা কী গাছের গোটা যে পেড়ে খাবে তারে
ও তো কেবল সহজ মনের মাঝে থাকতে পারে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ