1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্যুপ আর ফলের রস খাচ্ছেন খালেদা জিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ১০:০২ pm

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এখন তিনি মুখে খাবার খেতে পারছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ মতে তিনি ঘরে তৈরি স্যুপ এবং বিভিন্ন ফলের জুস খাচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া এখন দুবেলা স্যুপ খাচ্ছেন। এছাড়া পেঁপে, আপেল এবং মালটার জুস খাচ্ছেন। গত ৩ দিন তার বমি হয়নি। সবশষ ২৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার পরে করে তার হিমোগ্লেবিন কমে যায়। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আগের অবস্থায় ফিরে আসে। তবে তিনি মুখে খাবার থেকে পারছিলেন না। খাবারের ঘাটতি পূরণের জন্য তাকে স্যালাইন দেওয়া হচ্ছিলো।

বিএনপি প্রধানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা রহমান সিঁথি হাসপাতালে তার সেবা যত্ন করছেন। সূত্র জানায়, ২৩ নভেম্বর রাতে যে অবস্থা হয়েছিলো তার চেয়ে একটু ভালো আছেন খালেদা জিয়া। চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।

চিকিৎসরা জানান, তার (খালেদা জিয়ার) শারীরিক জটিলতা কিছুতেই কাটছে না। এ অবস্থায় তাঁর আরোগ্য লাভের ভরসা হচ্ছে বিদেশের কোনো হাসপাতালে যদি সময়মতো তাকে ‘অ্যাডভান্স ট্রিটমেন্ট’ দেওয়া।

বিএনপির সিনিয়র নেতারা জানান, হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের হার্ট, কিডনিসহ অনেক শারীরিক জটিলতা রয়েছে। তবে তিনি এখন লিভারের সমস্যায় বেশি ভুগছেন। সব মিলিয়ে খালেদা জিয়ার অবস্থা ভালো নয়। এছাড়া সরকার দেশের বাইরে থেকে ডাক্তার এসে তার (খালেদা জিয়ার) ট্রিটমেন্টের কথা বললেও সেটা সম্ভব না।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশিদ বলেন, খালেদা জিয়ার যে অসুস্থতা তার কয়েকবার রক্তক্ষরণ হয়েছে। এটা এমন একপর্যায়ে আছে, এখানে কালক্ষেপণ করার সুযোগ নেই। তার চিকিৎসা পুরোটাই একটা টিম ওয়ার্ক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির জায়গায় জায়গায় এই চিকিৎসা হয় না, দু-একটা সেন্টারে হয়। এটা টোটাল একটা টিম ওয়ার্ক। যদি চিকিৎসক আনা হয়, তিনি বলবেন, আমি তো একা পারব না।
ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ