1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আসিতেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ৯:৪৪ pm

প্রবীণ কুমার বালা

পাতা ঝরার দিন আসিতেছে
আসিবে অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে
এক সাথে আসিবে পাতা কুড়ানীর দল
শিশির ভেজা ভোরে গায় ছেঁড়া কম্বল
মাতাল হবে শাল মহুয়ার বন
উত্তরী বায়ু বহিবে শন্ শন্
ফাটিবে হাত পা কোমল ঠোঁট
অসহ্য ব্যথা লাগালে সমান্য চোট
সিউলি’র ব্যস্ত জীবন এমন দিনে
গাছে হাড়ি চড়ানো নামানো সন্ধ্যা সকালে
খেঁজুর রসের মৌ মৌ গন্ধ চারিদিকে
শিশিরের চকমকি ঘাসে ঘাসে
প্রজাপতির উড়ে চলা মিষ্টি রোদে
গাঁদা ফুলের বাহার আঙিনার পাশে
খোকা খুকীর তাড়াহুড়ো রোদ পোহাবার তরে
শরীর গরম করা খড়কুটো জ্বালিয়ে
উড়িবে ধোঁয়া নদীর নিঃশ্বাসে
ঘুমাবে পৃথিবী কুয়াশার চাদর মুড়ে
করিবে খেলা অতিথি পাখি বিলে ঝিলে
নেড়ি কুত্তা চলিবে ঠক্ ঠক্ নদীর তীরে
হাসিবে মটরশুটি হাসিবে সরিষা ক্ষেত
ছুটিবে বলদ কৃষকের খেয়ে বেত
বিষণ্ণতা প্রকৃতির চোখে মুখে
ঘুম নাই অসহায় বস্তির চোখে
হিমেল হাওয়ার দিন আসিতেছে
পথ শিশুর মরণ হাসিতেছে

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ