1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিশুটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, খুঁজছে বাবা-মাকে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ১১:৫৯ am

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মসজিদের সামনে বসে ছিল অজ্ঞাত পরিচয়ে দুই বছরের এক কন্যাশিশু। নাম জিজ্ঞেস করলে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সে তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়।

মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের সামনে থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে অজ্ঞাত পরিচয়ে দুই বছরের এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আনুমানিক দুই বছরের কন্যাশিশুকে উদ্ধারকালে জিজ্ঞাসাবাদে কোনো নাম-ঠিকানা জানাতে পারেনি। পরে ওসি হারুনুর রশীদ শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

শিশুটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রবেশন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ (০১৭৯০-১২৫৪৫৭, ০১৭০৮-৪১৪৭৬৪, ০১৮৩০-৯৪৬৯৩৮ ) করার জন্য অনুরোধ জানিয়েছেন অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

এদিকে শিশুটির খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার শিশুটিকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ