1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৪ হাজার ১০১

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ১১:৫২ pm

নীলফামারীর সৈয়দপুরে এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় ৫০ শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ১০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। আগামীকাল রবিবার সারাদেশের মতো সৈয়দপুরেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ওই পরীক্ষা।
পরীক্ষা গ্রহণে ইতোমধ্যে সচেতনোতা বৃদ্ধির লক্ষে কেন্দ্রে কেন্দ্র লাগানো হয়েছে ফেসটুন ও ব্যানার। সরকারি নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গুরত্ব দেয়া হবে মাস্ক পরিধানসহ স্বাস্থবিধির ওপর ও অভিভাবকদের হলে প্রবেশ না করা। এমনটি জানিয়েছেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর জানায়, এসএসসি পরীক্ষা ৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে ১২টি প্রতিষ্ঠানের ১ হাজার ৩শত ৭৯ জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ৬টি প্রতিষ্ঠানের ৫শত ৫১ জন ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬শত ১৪ জন শিক্ষার্থীসহ উল্লেক্ষিত কেন্দ্রে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫শত ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

এছাড়াও কারিগরি (ভোকেশনাল) পরীক্ষায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১শত ৩৮ জন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র এবং দাখিল পরীক্ষায় মাদরাসা বোর্ডের অধীনে ১৭টি মাদ্রাসার ৪শত ১৯ জন পরীক্ষার্থী শহরের সৈয়দপুর পাইলট বালিকা স্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

কারিগরি ও মাদরাসা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের মূল কেন্দ্র ছিল যথাক্রমে ছমির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় ও সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এমএ) মাদ্রাসা। কেন্দ্রদুটি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন থেকে শহওে নেয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ