1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মদিন পালিত

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ১০:৩৫ pm

প্রয়াত কথাসাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মদিন আজ। নেত্রকোনার কেন্দুয়ায় নানা কর্মসূচীতে পালিত হয়েছে বরেণ্য এ লেখকের জন্মদিন।

দিনটি উপলক্ষে হুমায়ুন আহমেদের গড়া শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপিঠের আয়োজনে লেখকের নিজ জেলা নেত্রকোনার কেন্দুয়ায় পরিবারের সদস্য,শহীদ স্মৃতি বিদ্যাপিঠের শিক্ষক শিক্ষার্থী এলাকাবাসীর অংশগ্রহণে প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে আনন্দ র‌্যালী ও জন্মদিনের কেক কাটা এবং লেখকের প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনটি উদ্যাপন করা হয়।

হিমু পাঠক আড্ডা নামে একটি সংগঠনের আয়োজনে লেখকের নিজ জেলা নেত্রকোনা শহরে আনন্দ র‌্যালী ও জন্মদিনের কেক কেটে দিনটি উদ্যাপন করা হয়। এ ছাড়া মোহনগঞ্জ উপজেলায় হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন পলন করা হয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ