1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় আ.লীগ ১৭টি ৫ টিতে স্বতন্ত্র,দুইটিতে বিএনপি বিজয়ী

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ১১:২৫ pm

নেত্রকোনায় দ্বিতীয় ধাপে তিন উপজেলার ২৪টি ইউনিয়নে বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৭টিতে নৌকা আওয়ামী লীগ দলীয় প্রার্থী, দুইটিতে বিএনপির স্বতন্ত্র এবং ৫টিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। সদর উপজেলার লক্ষীগঞ্জের দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ভোট গ্রহন স্থগিত করা হয়ছে।

নেত্রকোনা সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে লক্ষীগঞ্জের দুই কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ১০টির মধ্যে ৬টিতে আওয়ামী লীগ ও দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুইটিতে বিএনপি’র সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ঠাকুরাকোনা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক, চল্লিশায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল মজিদ, আমতালায় আবদু ররউফ নবুজ, রৌহায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, মৌগাতীতে বর্তমান মোস্তাফিজুর রহমান আবুনী, কালিয়ারা গাবরাগাতীতে আমজাদ হোসেন, মেদনীতে আওয়ামী লীগের স্বতন্ত্র খাজা মিজানুর রহমান, বাংলায় আওয়ামী লীগের স্বতন্ত্র আলী আহসান সুমন, কাইলাটিতে বিএনপির স্বতন্ত্র নাজমুল হক ও দক্ষিন বিশিউড়া ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র সেলিম আজাদ সেলিম বিজয়ী হয়েছেন।

জেলার আটপাড়া উপজেলার সাতটি ইউনিয়নে নৌকা প্রতিকের আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বানিয়াজান ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, স্বরমুশিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুস সাত্তার, শুনই ইউনিয়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রোকন উজ্জামান রোকন, তেলীগাতিতে আওয়ামী লীগ নেতা অখিল চন্দ্র দাস, সুখারীতে আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, দুওজে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক তালুকদার ও লুনেশ^র ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান কবীর।
অন্যদিকে বারহাট্টার সাত ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ ও তিনটিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বারহাট্টা সদর ইউনিয়নে জেলা যুবলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, আসমা ইউনিয়নে শফিকুল ইসলাম খান ছন্দু, বাউসী ইউনিয়নে মো. সামছুল হক,চিরামে সাইদুর রহমান চৌধুরী, রায়পুরে আওয়ামী লীগের স্বতন্ত্র আতিকুর রহমান রাজু, সিংধায় আওয়ামী লীগের বিদ্রোহী মো. নাছিম উদ্দিন তালুকদার ও সাহতায় মিজানুর রহমান চঞ্চল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ