1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মানিকগঞ্জের সিংগাইরের ১১ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ১:২৮ am

জসিম উদ্দিন সরকার, সিংগাইর থেকে : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আটটিতে আওয়ামী লীগ, দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বলে জানান মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।

তিনি জানান, উপজেলার ধল্লা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম ভূইয়া, শায়েস্তা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল হালিম ও জয়মন্ডপ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহাদত হোসেন।

এছাড়া চান্দহুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন বাদল, জামসা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কামরুজ্জামান গাজী, জার্মিতা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবুল হোসেন, চারিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রিপন দেওয়ান, বলধারা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মাজেদ খান এবং সিংগাইর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সৌরভ।

এছাড়া বায়রা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জিন্নাহ খান লাটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ