1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তিন ফরাসি পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ৭:০০ am

গত মাসে নিখোঁজ তিন ফরাসি পর্বতারোহীর খোঁজ মিলল। নেপালের হিমালয়ের একটি প্রত্যন্ত কোণে ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করে একটি অনুসন্ধান দল।

পর্বতারোহী দলটি মাউন্ট এভারেস্টের নিকটবর্তী ছয় হাজার মিটারের (১৯ হাজার ৭০০ ফুট) শৃঙ্গ মিংবো আইগারে আরোহন করার প্রস্তুতি নিচ্ছিল। এটি চীনে মাউন্ট চোমোলুঙ্গামা নামে পরিচিত। গত ২৬ অক্টোবর তাদের ক্যাম্প থেকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে শেষবার কথা শোনা যায়।

খারাপ আবহাওয়া তাদের খুঁজে বের করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছিল। গত সপ্তাহে তাদের শনাক্ত করার চেষ্টাকারী দলের একজন সদস্য বলেন, তারা একটি পাঁচতলা ভবনের সমান উঁচু তুষারের স্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।
পুলিশ পরিদর্শক ঋষি রাজ ধাকাল জানান, তল্লাশি এলাকায় তিনটি মরদেহ পাওয়া গেছে। তবে তাদের পরিচয় সম্পর্কে সহসাই নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহ আনতে পেশাদার উদ্ধারকারী দলের সঙ্গে পাঠানো হয়েছে একটি হেলিকপ্টার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ