1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মানবপাচারকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ১২:১৬ pm

রাজধানীর ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সাতজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।

শনিবার রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ