1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সীমান্তে পড়ে আছে ২ বাংলাদেশির মরদেহ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ৭:৪৭ am

সিলেটের কানাইঘাটে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ এখনো নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও মরদেহ ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পাতাকা বৈঠকে বসেনি।

আর প্রিয় মানুষটিকে হারিয়ে বিলাপ করছেন স্বজনরা। মরদেহ পড়ে রয়েছে খোলা আকাশের নিচে, আর ঘরে নিদ্রাহীন স্বজনদের আর্তনাদ চলছেই।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বৃহস্পতিবার জানান, দুই বাংলাদেশির মরদেহ এখনো সীমান্ত রেখায় নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। বিজিবি-বিএসএফ পাতাকা বৈঠক হয়নি, তাই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জানতে বিজিবি-১৯ ব্যাটালিয়টের অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

বুধবার (৩ নভেম্বর) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন।

নিহতরা হলেন- কানাইঘাট সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর উদ্দিন (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ উদ্দিন (২২)।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান। এরপর তারা আর বাড়িতে ফিরেনি।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার অনেকে ধারণা করছেন আসকর ও আরিফ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন।

ঘটনার পর পুলিশ জানায়, গুলিতে দুই যুবক নিহত ছাড়াও আরও দু’জন গুলিবিদ্ধ অবস্থায় আত্মগোপনে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মাধ্যমে নিহতদের খোঁজ পেয়ে স্থানীয় পুলিশকে ঘটনাটি অবহিত করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ