অন্যান্যের মধ্যে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল হাসনাত খান, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার খোরশেদ আলম বক্তব্য দেন আলোচনা সভায়।
‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ শ্লোগানে এবারে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপিত হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা খোরশেদ আলম জানান, সপ্তাহব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে প্রচারাভিযান, লিফলেট বিতরণ, ক্যাম্পেইন, ভবন পরিদর্শন প্রভৃতি। তিনি বলেন উদ্বোধনী দিনে যান্ত্রিক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।