
বলিউডের পাওয়ার কাপল শাহরুখ খান ও গৌরী খান। সম্প্রতি তাঁরা বিবাহিত জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন। সুযোগ পেলে সুন্দরী স্ত্রীর প্রশংসা করতে ছাড়েন না কিং খান। একবার স্ত্রীর প্রশংসা করতে গিয়ে শাহরুখ বলেছিলেন, অভিনেতার সঙ্গে থাকা খুবই কঠিন কাজ।
বলিউড বাদশাহ আরও বলেন, তিনি বোকার মতো অনেক অপ্রত্যাশিত কাণ্ড করেছেন। যেসব কারণে তাঁর পরিবারও কটাক্ষের শিকার হয়েছেন। তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবর, ২০১৭ সালে বিখ্যাত ফ্যাশনবিষয়ক সাময়িকী ফেমিনাকে শাহরুখ খান বলেন, ‘গৌরীকে ১৪ বছর বয়স থেকে আমি চিনি। এখন তাকে চেনার বয়স ৩৫ পার হয়েছে। অভিনেতার সঙ্গে থাকা খুব কঠিন।’
ওই সাক্ষাৎকারে এ সুপারস্টার বলেন, ঘর থেকে তিনি যখন বের হন বা কোনও রেস্তোরাঁয় যান, তখন পাপারাজ্জিরা ঘিরে ধরে। এমন অনেক কাণ্ড তিনি করেছেন, যা পরিবারের ওপর প্রভাব পড়েছে। পরিবারের সদস্যরা কটাক্ষের শিকার হয়েছে। তাঁদের ব্যক্তিগত জীবন হারিয়ে গেছে। এমনকি তাঁরা শাহরুখকে স্বাভাবিকভাবে দেখতেও পারেন না।
ভিন্নবার্তা ডটকম/এন