1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ব্রাজিলে পুলিশের অভিযানে সন্দেহভাজন ২৫ ডাকাত নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ২:১৫ pm

ব্রাজিলে পুলিশের অভিযানে ২৫ সন্দেহভাজন ব্যাংক ডাকাত নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার ব্রাজিলের মিনাইস গেরাইসের ভারগিনহা শহরে ব্যাংক ডাকাতি রোধে পুলিশের অভিযানে এ ঘটনা ঘটে।

স্থানীয় পত্রিকা ‘ও টেম্পো’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিও ডি জেনেরিও থেকে প্রায় ২৪৫ মাইল (৩৯৫ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত শহর ভার্গিনহাতে দুটি ফার্মহাউসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে তথ্য ছিল বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে সমন্বিতভাবে ডাকাতি করা হবে। ওই তথ্যের ভিত্তিতে স্থানীয় সময় রবিবার পুলিশ খামার দুটিতে অভিযান চালায়। প্রথম খামারে সন্দেহভাজন ১৮ জনকে ও দ্বিতীয় খামারে সাতজনকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ডাকাতদের রাইফেল, গ্রেনেডসহ অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতিতে ব্যবহারের জন্য তাদের চুরি করে আনা যানবাহন জব্দ করা হয়েছে।
পুলিশ বলছে, ডাকাতদের পরিকল্পনা ছিলো ব্যাংক ও এটিএম বুথে ডাকাতি করে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে পালিয়ে যাবে। এ কারণেই তারা বিভিন্ন জায়গা থেকে যানবাহন চুরি করে এনেছিল।

সূত্র : দ্য গার্ডিয়ান।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ