1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অলক্ষ্যের নিয়ম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ৬:৫৩ pm

অলক্ষ্যে এক নিয়ম আছে
এই ধরাতে ভাই,
নিখুঁত ভাবে চলছে সবই
ছন্দ-পতন নাই।
রাতের আকাশ তারায় ভরা
চন্দ্রে কিরণ দেয়,
সূর্য ওঠে পূর্বাকাশে
আঁধার কেড়ে নেয়।
আকাশ হতে বৃষ্টি ঝরে
বাতাস বহে যায়,
নদী চলে আপন বেগে
সাগর পানে ধায়।
দিনের শেষে রাত্রি আসে
ব্যত্যয় নাহি হয়,
বৃক্ষশাখে ফসল ফলে
খাবার তাতে রয়।
নিয়ম মেনে এই বসুধা
ঘুরছে নিত্যদিন,
সময় হলে তাঁর ইশারায়
সবই হবে লীন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ