1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সোহরাওয়ার্দী হাসপাতালে দুই হাজতির মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ৭:১৩ pm

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দুই বন্দি মারা গেছেন। তারা হলেন কাজল কাজী (৩২) ও মো. সেলিম (৪০)।

রোববার (২৪ অক্টোবর) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার।

তিনি জানান, বন্দি সেলিমকে হার্টের সমস্যায় রোববার সকালে কারাগার থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। বন্দি কাজল কাজীকে কিডনি জনিত সমস্যায় গত ১৪ অক্টোবর ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনিও দুপুরের দিকে মারা যান।

পুলিশের পাশাপাশি কারারক্ষীদের পাহারায় তারা চিকিৎসাধীন ছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান জেল সুপার সুভাষ কুমার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ