1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভাসানচরে সাড়ে ৮ হাজার রোহিঙ্গার মাঝে কাতার চ্যারিটির খাদ্যসামগ্রী বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১ ১২:০৯ pm

ভাসানচরে ষষ্ঠ দফায় প্রায় সাড়ে ৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি।

খাদ্যসামগ্রীর মধ্যে দেয়া হয় চাল, ডাল, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, রসুন, আদা, মসলা ও আলু।
ভাসানচরে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে এবং তাদের তত্তাবধায়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এ সময় কাতার চ্যারিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাতার চ্যারিচির রিলিফ কো অর্ডিনেটর তানভীর এলাহী জানান, এই দফায় ২ লাখ ১০ হাজার কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে এক মাসের খাবার
দেয়া হয়েছে।

ভাসানচরের ক্যাম্প ইনচার্জ সুপ্রভাত চাকমা বলেন, ভাসানচর একটি সম্ভাবনাময় স্থান এবং বাংলাদেশ সরকারের আশ্রায়ন প্রকল্প -৩ এর অন্তর্ভুক্ত। রোহিঙ্গা জনগোষ্ঠীদেরকে সহায়তা করার জন্য এখনও অনেক এনজিও ও জাতিসংঘ কার্যক্রম শুরু করেনি। এ অবস্থায় কাতার চ্যারিটি যে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ