1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লক্ষ্মীপুরে দু’দিনেও নিখোঁজ দুই কিশোরীর সন্ধান মেলেনি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ১২:১৫ pm

লক্ষ্মীপুরের কমলনগরের নিখোঁজ দুই কিশোরী নাজমা আক্তার (১৫) ও পপি আক্তারের (১৫) দু’দিনেও সন্ধান মেলেনি। গত সোমবার (১৮ অক্টোবর) ভোরে তারা বাড়ি থেকে বের হয়। আজ বুধবার (২০ অক্টোবর) এখন পর্যন্ত তারা নিখোঁজ রয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নুরুল ইসলাম দুই কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে।

নাজমার ভাই সবুজ আলম ও পপির ভাই মো.ফারুক জানান, সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি। তাদের সেচ্ছায় চলে যাওয়ার কোনো কারণও তারা জানেন না।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, কিশোরীদের পরিবার থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ