1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মন্দিরসহ বাড়ীঘরে হামলা ওভাংচুরের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ১১:৫৫ pm

দেশব্যাপী সা¤প্রদায়িক সহিংসতা,হত্যা সন্ত্রাস,সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাংচুর লুটপাট স্বাধীনতা বিরোধী ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“জাগো মানুষ,রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস এ স্লোগানে” নেত্রকোনা জেলার বিভিন্ন সামজিক,সাংস্কৃতিক ও গণ সংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয় ।

জেলা উদীচী,প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী,নারী প্রগতী সংঘ,বাংলাদেশ মহিলা পরিষদ,শতদল গোষ্ঠী,সাহিত্য সমাজ,স্বাবলম্বী উন্নয়ন সমিতি,মহুয়া থিয়েটার ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহনে মানববন্ধন চলাকালেদোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন,সাংবাদিক শ্যামলেন্দু পাল,জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান,বীর মুক্তিযোদ্ধা সুব্রত সরকার,বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সম্পাদক তাহেজা খানম,স্বাবলম্বী উন্নয়ন সমিতির স্বপন পাল,প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকার,বাংলাদেশ নারী প্রগতী সংঘ নেত্রকোনা ব্যবস্থাপক মৃণাল কান্তি ভট্টাচার্য্য,সাংবাদিক সঞ্জয় সরকার, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান,যুবলীগ নেতা আজারুল ইসলাম অরুন,জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন,সম্পাদক সোবায়েল আহম্মদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানবন্ধন শেষে সাম্প্রতিক ঘটনাগুলির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ