
সুদত্ত রঞ্জন বড়ুয়া
জন্মিলে ভবের মাঝে, হইলে মানুষ,
বিবেক হারায়ে লোভে, থাকলে বেহুঁশ!
সৃষ্টি কুলে সেরা হয়ে, কর্মে নাই হুঁশ,
কোন গুণে লোকে বলে, তোমাকে মানুষ?
রিপু’র দাসত্বে কেউ, নরাদম হলে?
সাধন ভজন তার, যায় রসাতলে।
মনুষ্য বিবেক হলো, উচ্চ আদালত
সুশিক্ষায় অর্জিত জ্ঞান,বড় ফজিলত।
পারলে করবে ভালো, করো নাকো ক্ষতি,
পাপের বিপাক ফল, ভয়ঙ্কর অতি!
ভালো কাজে ভালো ফল, আগে পরে পায়,
পাপ-পূণ্য করি যাহা, সাথে তাহা যায়।
পশুর অধম হলে, মানুষের কাজ,
সম্মান হারায় তার, কর্মে পায় লাজ।
(কবি স্বত্ত্ব সংরক্ষিত)।
ভিন্নবার্তা/এমএসআই